স্বাধীনতা দিবসের সকালেই বৃষ্টিতে ভিজল কলকাতা, রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা! – এবেলা

স্বাধীনতা দিবসের সকালেই বৃষ্টিতে ভিজল কলকাতা, রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা! – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের ভোর থেকেই কলকাতা শহরজুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। এক টানা না হলেও সকাল ৫টা থেকেই শহরের বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি নামছে। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শনিবার দিনভর শহর ও শহরতলির আকাশ মূলত মেঘলা থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরে ৬.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:

  • দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস জারি করা হয়েছে। উপকূলের জেলাগুলোতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • উত্তরবঙ্গ: উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *