স্বামী বেশি আয় করলেই সুখ? ম্যাট্রিমনি সাইটের সমীক্ষায় ভাঙল দীর্ঘদিনের ভুল ধারণা – এবেলা
এবেলা ডেস্কঃ
সংসারে অভাব কাটাতে স্ত্রী বেশি আয় করলেও আপত্তি নেই ৮৭ শতাংশ পুরুষের। সম্প্রতি ‘জীবনসাথী’ ম্যাট্রিমনি সাইটের এক চাঞ্চল্যকর সমীক্ষায় উঠে এসেছে এই আধুনিক মানসিকতার ছবি। যেখানে পুরুষরা বেশি উপার্জনকারী জীবনসঙ্গিনী বেছে নিতে আগ্রহী, সেখানে মাত্র ১৫ শতাংশ নারী কম আয়ের পুরুষকে বিয়ে করতে স্বচ্ছন্দ বোধ করেন।
সমীক্ষার আরও কিছু মূল তথ্য:
- বয়সের চেয়ে গুরুত্ব পাচ্ছে স্বচ্ছলতা: ৯০ শতাংশ ভারতীয় এখন বিয়ের ক্ষেত্রে বয়সের পার্থক্যের চেয়ে সঙ্গীর আর্থিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
- স্বনির্ভরতা: আগে অভিভাবকরা ম্যাট্রিমনি প্রোফাইল সামলালেও এখন ৭৭ শতাংশ তরুণ-তরুণী নিজেরাই নিজেদের জীবনসঙ্গী খুঁজছেন।
- একান্নবর্তী পরিবারের টান: আধুনিক হলেও ঐতিহ্যে টান কমেনি। ৮৩ শতাংশ অবিবাহিত ব্যক্তি বিয়ের পরেও বাবা-মায়ের সঙ্গেই থাকতে পছন্দ করেন।
- দেরিতে বিয়ে: ২০১৬ সালের তুলনায় বর্তমানে বিয়ের প্রবণতা কিছুটা পিছিয়ে গেছে। এখন ২৯ বছরের আগে ম্যাট্রিমনি সাইটে অ্যাকাউন্ট খোলার হার বেশ কম।
বিয়ের চিরাচরিত সংজ্ঞায় বদল এনে এখনকার প্রজন্ম মানসিক প্রস্তুতির পাশাপাশি আর্থিক স্বচ্ছলতাকেই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে দেখছে।

