লেটেস্ট নিউজ

স্বাস্থ্যবিমায় বড় প্রতারণা! ক্লেমের ৩০% টাকা কাটছে কো ম্পা নি, শূন্য জিএসটির সুফলও ‘উধাও’ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সাধারণ মানুষের পকেট কাটতে এবার নয়া কৌশল বিমা কো ম্পা নিগুলির। একদিকে চিকিৎসার খরচ আকাশছোঁয়া, অন্যদিকে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের ভারে নাজেহাল মধ্যবিত্ত। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সম্প্রতি স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে ১৮ শতাংশ জিএসটি তুলে দিয়ে তা শূন্য করা হয়েছিল। কিন্তু সেই সুরাহা কার্যত অর্থহীন হয়ে দাঁড়িয়েছে বিমা সংস্থাগুলির ‘নিয়মের কলকাঠি’তে।

টাকা দিচ্ছে না বিমা সংস্থাগুলি

কেন্দ্রীয় নিয়ামক সংস্থা আইআরডিএআই (IRDAI)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, স্বাস্থ্যবিমায় ক্লেম করা টাকার প্রায় ৩০ শতাংশই মেটাচ্ছে না কো ম্পা নিগুলো। অর্থাৎ, ১০০ টাকা চিকিৎসার খরচ হলে গ্রাহক পাচ্ছেন মাত্র ৭০ টাকা। বাকি টাকা পকেট থেকেই দিতে হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, প্রায় ১৩ শতাংশ ক্ষেত্রে কোনও কারণ ছাড়াই বিমার দাবি বা ক্লেম সম্পূর্ণ খারিজ করে দেওয়া হচ্ছে।

সরকারি বনাম বেসরকারি বিমা

তথ্য বলছে, ক্লেম মেটানোর ক্ষেত্রে সরকারি বিমা সংস্থাগুলো অনেকটাই এগিয়ে। গত অর্থবর্ষে চারটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা তাদের প্রিমিয়াম আয়ের তুলনায় ১০০.৫৯ শতাংশ টাকা ক্লেম মেটাতে খরচ করেছে। বিপরীতে, বেসরকারি বিমা সংস্থাগুলির ক্ষেত্রে এই হার মাত্র ৮৮ শতাংশ। এমনকি, যারা শুধু স্বাস্থ্যবিমা বিক্রি করে, তাদের ক্ষেত্রে এই হার নেমে দাঁড়িয়েছে ৬৯ শতাংশে।

বিমা রিনিউ করতে অনীহা

অভিযোগ উঠেছে, কেমোথেরাপি বা ডায়ালিসিসের মতো দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে যখন বারবার ক্লেম আসছে, তখন বছরের শেষে সেই গ্রাহকের পলিসি আর রিনিউ করতে চাইছে না অনেক বেসরকারি সংস্থা। বছরের পর বছর প্রিমিয়াম নেওয়ার পর বিপদের সময় দায় ঝেড়ে ফেলার এই প্রবণতায় ক্ষুব্ধ গ্রাহক মহল।

২০২৪-২৫ অর্থবর্ষে স্বাস্থ্য ও সাধারণ বিমা মিলিয়ে অভিযোগের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ছাড়িয়েছে। বিমা বিশেষজ্ঞদের মতে, প্রিমিয়ামে জিএসটি ছাড়ের সুফল কো ম্পা নিগুলি কৌশলে নিজেদের পকেটে পুরছে, আর গ্রাহকরা থেকে যাচ্ছেন সেই তিমিরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *