স্বাস্থ্যভবনে ‘পুলিশি জুলুম’: রাজ্যজুড়ে কর্মবিরতিতে আশাকর্মীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
বুধবার স্বাস্থ্যভবন অভিযানে পুলিশি বাধা, ধরপাকড় ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিলেন আশাকর্মীরা। শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসনের কঠোর ভূমিকার নিন্দা জানিয়ে কলকাতা ও জেলাগুলিতে বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসার সময় তাঁদের পরিকল্পিতভাবে দমন করা হয়েছে।
ন্যূনতম ১৫ হাজার টাকা সম্মানী ও স্থায়ী কর্মীর মর্যাদাসহ একাধিক দাবিতে অনড় আশাকর্মী ইউনিয়ন। সম্পাদিকা ইসমাত আরা খাতুনের হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। এর ফলে গ্রামীণ ও শহরতলির প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও টিকাকরণ কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

