স্মার্টফোন আপডেট করার সময় এই ভুলগুলো করলেই বিপদ! ফোন হ্যাং হওয়া থেকে বাঁচাতে মেনে চলুন ৫টি জরুরি টিপস – এবেলা
এবেলা ডেস্কঃ
স্মার্টফোন কো ম্পা নিগুলো ডিভাইসের সুরক্ষা ও কার্যক্ষমতা বাড়াতে প্রতি মাসেই সফটওয়্যার আপডেট পাঠায়। তবে অসাবধানতাবশত কিছু ভুলের কারণে আপনার শখের ফোনটি স্লো বা হ্যাং হতে পারে, এমনকি চিরতরে নষ্ট হতে পারে প্রয়োজনীয় ডেটা। আপডেট দেওয়ার আগে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
কম চার্জে আপডেট নয়
ফোনে অন্তত ৫০ থেকে ৬০ শতাংশ চার্জ থাকা অবস্থায় আপডেট শুরু করুন। প্রসেস চলাকালীন ফোন বন্ধ হয়ে গেলে সিস্টেম ক্র্যাশ করার ঝুঁকি থাকে।
দুর্বল ইন্টারনেট সংযোগ
সফটওয়্যার আপডেট ফাইল সাধারণত বড় হয়। ইন্টারনেট স্পিড কম থাকলে ফাইল ঠিকমতো ডাউনলোড হয় না, যা ইনস্টলেশনে সমস্যা তৈরি করে। সবসময় স্থিতিশীল ওয়াইফাই ব্যবহার করা নিরাপদ।
ডেটা ব্যাকআপ না রাখা
আপডেটের সময় কারিগরি ত্রুটিতে ফোনের সব ফটো বা ফাইল ডিলিট হয়ে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।
পর্যাপ্ত স্টোরেজ খালি রাখা
ফোনের মেমোরি ফুল থাকলে আপডেট ফাইল সেটআপ হতে বাধা পায়। এতে ফোন স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপডেট দেওয়ার আগে অপ্রয়োজনীয় অ্যাপ বা ফাইল সরিয়ে জায়গা করে নিন।
আপডেট চলাকালীন ফোন ব্যবহার
অনেকেই আপডেট চলাকালীন অ্যাপ ব্যবহার করার চেষ্টা করেন। এতে ইনস্টলেশন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। আপডেট শেষ না হওয়া পর্যন্ত ফোন স্পর্শ না করাই ভালো।
আপনার স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখতে এই সাধারণ নিয়মগুলো মেনে চলুন।

