হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে মহাবিপদ! ভারতসহ সব দেশ কি ধ্বংসের মুখে? – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও আমেরিকার বিধ্বংসী যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে গেলেও থামার লক্ষণ নেই। উল্টে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হোর্মুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামার আশঙ্কা করছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA)। সংস্থাটির প্রধান বিরল সতর্ক করেছেন যে, এই সংকটের হাত থেকে রেহাই পাবে না কোনো দেশই।
তেল ও গ্যাস রপ্তানির প্রধান এই পথটি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির হাহাকার শুরু হয়েছে। বিশেষ করে তেল শোধনাগার ও গ্যাস প্রকল্পগুলোতে ক্রমাগত হামলা চলায় জোগান সম্পূর্ণ থমকে গেছে। ভারতও এই কাঁচা তেলের তীব্র সংকটে পড়েছে। যদিও পরিস্থিতি সামলাতে ভারত একাধিক দেশের সাহায্য নিচ্ছে, তবে পরিস্থিতির ভয়াবহতা বেড়েই চলেছে। আইইএ-র মতে, দ্রুত এই যুদ্ধ না থামলে গোটা বিশ্বের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়তে পারে।

