লেটেস্ট নিউজ

হল নয়, নাট্যমঞ্চেই ‘নধরের ভেলা’ – এবেলা

এবেলা ডেস্কঃ

পরিবেশক ও মোটা টাকার অভাব উপেক্ষা করেই অভিনব পথে হাঁটছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। প্রেক্ষাগৃহের বদলে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতার তপন থিয়েটারে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘নধরের ভেলা’। স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সত্তা বজায় রাখতেই টলিপাড়ার বাণিজ্যিক ঘরানা ও প্রযোজকদের থেকে দূরত্ব বজায় রেখেছেন পরিচালক।

এই ছবির মুক্তিতে নেই কোনও জাঁকজমক। পরিচালক ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, অমিত সাহারা নিজেরাই টিকিট বিক্রি থেকে দর্শকদের আসন গ্রহণ— সবকিছুর তদারকি করবেন। তেহট্টে প্রথম প্রদর্শনীর পর কলকাতায় একটিই শো রাখা হয়েছে। সিনেমা হল বা মাল্টিপ্লেক্সের প্রথাগত বিপণন ছাড়াই সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর এই সাহসী উদ্যোগ টলিপাড়ায় শোরগোল ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *