লেটেস্ট নিউজ

হাইওয়েতে টোল না দিলেই বিপাক, ৭২ ঘণ্টার মধ্যে পেমেন্ট না করলে গুণতে হবে দ্বিগুণ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় সড়কে দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ে নতুন নিয়ম কার্যকর করেছে সরকার। ইলেকট্রনিক টোল সংগ্রহ সিস্টেমে টাকা না কাটলে সেটিকে ‘আনপেইড ইউজার ফি’ হিসেবে গণ্য করা হবে এবং গাড়ির মালিকের কাছে ই-নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বকেয়া মেটালে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না।

তবে ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে দ্বিগুণ টোল দিতে হবে। ১৫ দিনের মধ্যে পেমেন্ট না করলে বা অভিযোগ দায়ের না করলে সেই তথ্য ‘বাহন’ ডাটাবেসে নথিভুক্ত হবে। এর ফলে গাড়ির আরসি রিনিউয়াল, ট্রান্সফার বা ফিটনেস সার্টিফিকেটের মতো জরুরি পরিষেবাগুলো বন্ধ হয়ে যেতে পারে। ১৭ মার্চ ২০২৬ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *