হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের: মামলা ছাড়লেন বিচারপতি কৌশিক চন্দ – এবেলা

হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের: মামলা ছাড়লেন বিচারপতি কৌশিক চন্দ – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও কোনো স্বস্তি পেলেন না বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডল। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলাটি ছেড়ে দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানান, একই আবেদনকারী হাইকোর্টের অন্য বেঞ্চেও মামলা করেছেন। আইন অনুযায়ী, একই ব্যক্তির দায়ের করা সমস্ত আবেদনের শুনানি একটি নির্দিষ্ট বেঞ্চেই হওয়া উচিত। সেই কারণে মামলাটি তিনি আপাতত বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

আইনের নজর এড়িয়ে আড়ালে থেকেই আদালতের রক্ষাকবচ পাওয়ার চেষ্টা করছিলেন এই বিতর্কিত পাথর ব্যবসায়ী। প্রথমে তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রক্ষাকবচ চেয়ে আবেদন জানান, আর পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে জল গড়ায় বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে। তবে মূল বিষয়টি অন্য বেঞ্চে বিচারাধীন থাকায় বিচারপতি চন্দ এতে কোনো হস্তক্ষেপ না করে মামলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *