হাইকোর্টের কড়া ধমক! রক্ষাকবচ বাঁচাতে ১৫ জুলাই কি কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক? – এবেলা

হাইকোর্টের কড়া ধমক! রক্ষাকবচ বাঁচাতে ১৫ জুলাই কি কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক? – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিজে কাণ্ডে অসহযোগিতার অভিযোগে কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য সতর্ক করে জানান, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা না দিলে তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। রক্ষাকবচ বাতিল হলে কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারি এড়ানোর সুযোগ থাকবে না। বিচারপতির স্পষ্ট নির্দেশ, তদন্তকারী সংস্থাকে সাহায্য করাই এই সুরক্ষার শর্ত।

হাইকোর্টের কড়া অবস্থানের পর অভিষেকের আইনজীবী জানান, আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় বিধাননগর আদালতে তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন। তবে সেখানে যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে যাতে কেউ ডিম না ছোড়ে, সেই নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়। এর প্রেক্ষিতে ভিড় নিয়ন্ত্রণ করে ডিম ছোড়া বন্ধের বিষয়টি নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *