হাইকোর্টের ধাক্কায় আটকে গেল কেরালা স্টোরি ২ এর মুক্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202612:00 pm
‘কেরালা স্টোরি ২’ ঘিরে তুঙ্গে বিতর্ক! হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও মিলল না স্বস্তি। ছবিটির মুক্তিতে আগের দেওয়া স্থগিতাদেশই বহাল রাখল আদালত। বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং পি ভি বালাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, জনস্বার্থ সংশ্লিষ্ট এই মামলাটি একক বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রযোজক বিপুল অমৃতলাল শাহের পক্ষ থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হলেও আদালত তাতে সাড়া দেয়নি। নির্মাতাদের দাবি ছিল, ছবিটি কোনো বিশেষ সম্প্রদায় বা রাজ্যের ভাবাবেগে আঘাত করার জন্য তৈরি হয়নি এবং সেন্সর বোর্ডও এটিকে ছাড়পত্র দিয়েছে। তবে আইনি জটে আপাতত থমকে গেল উলকা গুপ্তা ও অদিতি ভাটিয়া অভিনীত এই বহুল চর্চিত সিনেমাটির মুক্তি।

