হাওড়া শাখায় ট্রেন বিভ্রাটে তুলকালাম কাণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
রিষড়ায় আন্ডারপাস তৈরির কাজের জেরে রবিবার সকাল থেকেই পূর্ব রেলের হাওড়া শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। শনিবার রাতের পর রবিবার সকাল থেকেও আপ ও ডাউন উভয় লাইনেই চরম ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে আগে জানানো হলেও ছুটির দিনে ট্রেনের সংখ্যা কম থাকায় ভিড় উপচে পড়ছে স্টেশনগুলিতে।
ব্যান্ডেল থেকে হাওড়াগামী যাত্রীরা জানাচ্ছেন, সকাল সাড়ে ৬টার পর দীর্ঘক্ষণ কোনো ট্রেন ছিল না। অনেক ট্রেন ১ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে। বিভিন্ন স্টেশনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। রেল জানিয়েছে, রিষড়ায় কাজের জন্যই এই বিপত্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও ট্রেনের অনিয়মিত সূচিতে নাজেহাল সাধারণ মানুষ। বন্দে ভারত এক্সপ্রেস সহ কিছু ট্রেন চলাচল শুরু করলেও ভিড়ের চাপে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রীদের।
