লেটেস্ট নিউজ

হাওড়ায় প্রোমোটার খুনে অধরা অভিযুক্তরা, বিজেপি-পুলিশ ধস্তাধস্তিতে রণক্ষেত্র গোলাবাড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার গোলাবাড়িতে প্রোমোটার মহম্মদ শফিক খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুন ও রোহিত এখনও অধরা। এর প্রতিবাদে গোলাবাড়ি থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যারিকেড ভেঙে থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে শাসকদলের যোগসাজশ থাকায় পুলিশ তাদের ধরছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধান অভিযুক্ত হারুন আদতে আফগান নাগরিক এবং রোহিত এক কুখ্যাত অস্ত্র কারবারি। উভয়েই এর আগে জেল খেটেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি পুরনো শত্রুতা বা এলাকা দখলের লড়াইয়ের ফল। মৃত শফিকের বিরুদ্ধেও অতীতে একাধিক অপরাধমূলক মামলা ছিল। দুই দুষ্কৃতী গ্যাংয়ের অভ্যন্তরীণ বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ। এলাকায় বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *