লেটেস্ট নিউজ

হাওড়ায় প্রোমোটার খুনে অধরা মূল অভিযুক্ত, তদন্তে গোলাবাড়ি থানা – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার পিলখানায় প্রোমোটার সৌফিক খান হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত রোহিত হোসেন ও হারুন খান এখনও পলাতক। পুলিশ ধৃত তিন জন—মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল এবং দিলদার হোসেনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে। গতকাল প্রকাশ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় সৌফিককে।

নিহতের পরিবারের অভিযোগ, হারুন ও রোহিত মোটা অঙ্কের টাকা না পেয়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হারুন মূলত আফগানিস্তানের কাবুলের বাসিন্দা এবং এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। বর্তমানে তার ফ্ল্যাট তালাবন্ধ এবং পরিবার পলাতক। ঘটনার জেরে উত্তপ্ত জনতা স্থানীয় একটি ক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

হাওড়া সিটি পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া জানান, ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে তল্লাশি চলছে। পুরো পিলখানা এলাকা বর্তমানে থমথমে, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মূল অভিযুক্তদের সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *