হাতছাড়া হবে না বেতন, মাতৃত্বকালীন ছুটি নিয়ে ঐতিহাসিক রায় হাইকোর্টের – এবেলা

হাতছাড়া হবে না বেতন, মাতৃত্বকালীন ছুটি নিয়ে ঐতিহাসিক রায় হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে স্পষ্ট জানিয়েছে যে মাতৃত্বকালীন ছুটি কোনও দয়া বা অনুগ্রহ নয়, বরং এটি মহিলাদের একটি অবিচ্ছেদ্য সাংবিধানিক অধিকার। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কয়েকজন চুক্তিভিত্তিক মহিলা চিকিৎসক মাতৃত্বকালীন ছুটি পেলেও তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে স্থায়ী কর্মী না হওয়ায় তাঁরা বেতন-সহ ছুটির অধিকারী নন। এই প্রেক্ষিতে বিচারপতি রাজনেশ ওসওয়ালের বেঞ্চ স্পষ্ট করে দেয় যে ছুটির অধিকার থাকলে পূর্ণ বেতন ও ভাতা পাওয়া তার এক স্বাভাবিক অংশ।

প্রশাসনের বৈষম্যমূলক নির্দেশিকা বাতিল করে আদালত জানিয়েছে, প্রশাসনিক আদেশ জারি করে নারীদের মর্যাদার সঙ্গে যুক্ত এই মৌলিক অধিকার কোনওভাবেই কেড়ে নেওয়া যায় না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৪ সালের সরকারি বিধি মেনেই সিনিয়র রেসিডেন্ট ও টিউটররা ছুটি এবং সম্পূর্ণ বেতন পাওয়ার যোগ্য। ফলে হাইকোর্ট জম্মু-কাশ্মীর প্রশাসনকে অবিলম্বে নির্দেশ দিয়েছে যাতে ওই আবেদনকারী মহিলা চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির পুরো সময়ের বকেয়া বেতন এবং সমস্ত ভাতা দ্রুত মিটিয়ে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *