হাতে টাকা নিয়ে জলে হাত ডোবাতেই বেগুনি রঙের খেলা! চুঁচুড়ায় কীভাবে জালে ধরা পড়লেন সরকারি ইঞ্জিনিয়ার? – এবেলা

হাতে টাকা নিয়ে জলে হাত ডোবাতেই বেগুনি রঙের খেলা! চুঁচুড়ায় কীভাবে জালে ধরা পড়লেন সরকারি ইঞ্জিনিয়ার? – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলি জেলা পরিষদ ভবনে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হলেন এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ধৃত ব্যক্তির নাম সুমন দাস। পুলিশ সূত্রে জানা গেছে, পোলবার এক ঠিকাদারের বকেয়া ২ লক্ষ ৬ হাজার টাকার বিল মিটিয়ে দেওয়ার বদলে তিনি মোটা টাকা ঘুষ চান। এর পর ওই ঠিকাদার সরাসরি পুলিশের দুর্নীতি দমন শাখার (এসিবি) দ্বারস্থ হন। মঙ্গলবার চুঁচুড়া শহরের জেলা পরিষদ অফিসে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ।

অভিযোগের ভিত্তিতে এসিবি বিশেষ পরিকল্পনা তৈরি করে ঠিকাদারকে রাসায়নিক মেশানো ২০ হাজার টাকা নিয়ে পাঠায়। সুমনের হাতে টাকা পৌঁছাতেই অভিযান চালায় এসিবি টিম। সঙ্গে সঙ্গে রাসায়নিকের বিক্রিয়ায় সাবান-জলের রং বেগুনি হয়ে যায় এবং তাঁর কুকীর্তি ফাঁস হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ সেখানে হাজির হয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে এসিবি-র হানায় একের পর এক গ্রেফতারির ঘটনায় প্রশাসনের দুর্নীতির শেকড় নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *