হাতে মাত্র ২৪ ঘণ্টা! হোয়াটসঅ্যাপে এই ৩টি কাজ না করলে চিরতরে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্চের ১ তারিখ থেকেই হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে কড়া ‘সিম বাইন্ডিং’ (SIM Binding) নিয়ম। নতুন এই নিয়মের গেরোয় বিপাকে পড়তে পারেন কয়েক কোটি ব্যবহারকারী। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে আজই সেরে ফেলুন এই তিনটি জরুরি কাজ:
১. সঠিক সিম কার্ড ফোনে রাখুন
অনেকেই ফোনে সিম না থাকা সত্ত্বেও বা পুরনো কোনো নম্বরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। নতুন নিয়মে যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা, সেই সিমটি ওই ফোনেই সচল থাকতে হবে। ফোন থেকে সিম খুলে নিলে বা সিমহীন নম্বরে হোয়াটসঅ্যাপ চালালে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই আপনি যে নম্বরটি স্থায়ীভাবে ব্যবহার করতে চান, সেটি দিয়েই হোয়াটসঅ্যাপ লগ-ইন রাখুন।
২. সিম কার্ড রিচার্জ ও অ্যাক্টিভ রাখা
সিম কার্ড রিচার্জ না করলে বা দীর্ঘসময় ইনঅ্যাক্টিভ থাকলে টেলিকম কো ম্পা নি সেই নম্বরটি অন্য কাউকে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা অন্যের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে। এখন থেকে হোয়াটসঅ্যাপ নিয়মিত সিম ভেরিফিকেশন করবে, তাই সিম কার্ডে ভ্যালিডিটি রাখা বাধ্যতামূলক।
৩. চ্যাট ব্যাকআপ নিয়ে নিন
নিয়ম পরিবর্তনের সময় কারিগরি কারণে বা সিম সংক্রান্ত জটিলতায় আপনার পুরনো চ্যাট ডিলিট হয়ে যেতে পারে। সুরক্ষার খাতিরে এখনই গুগল ড্রাইভ বা আইক্লাউড-এ আপনার সমস্ত মেসেজ ও মিডিয়া ফাইলের ব্যাকআপ নিয়ে রাখুন।

