লেটেস্ট নিউজ

হার্দিক সূর্যের ডাকে রোহিতের রাজকীয় এন্ট্রি, মুম্বই ভক্তদের জন্য দিলেন ষষ্ঠ আইপিএল ট্রফির গ্যারান্টি – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তাল ওয়াংখেড়ে। মুম্বই ইন্ডিয়ান্সের মিক্স ইভেন্টে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব মাইক হাতে দর্শকদের সঙ্গে নিয়ে চিৎকার করে ডাকতেই মঞ্চে প্রবেশ করেন ‘হিটম্যান’। উত্তাল গ্যালারির সামনে রোহিত শর্মা সাফ জানিয়ে দিলেন, এবার তাদের লক্ষ্য ছক্কা হাঁকানো অর্থাৎ ষষ্ঠ আইপিএল খেতাব ঘরে তোলা। অধিনায়ক হার্দিককে পাশে রেখেই ভক্তদের এই বড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ২৯ মার্চ কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মুম্বইয়ের এবারের অভিযান। রোহিতের এই আত্মবিশ্বাস এখন নেটপাড়ায় তুঙ্গে।

মুম্বই ইন্ডিয়ান্সের আসন্ন সূচি

  • ২৯ মার্চ বনাম কেকেআর (মুম্বই)
  • ৪ এপ্রিল বনাম দিল্লি ক্যাপিটালস
  • ৭ এপ্রিল বনাম রাজস্থান রয়্যালস
  • ১২ এপ্রিল বনাম আরসিবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *