লেটেস্ট নিউজ

হার্দিকের ঘাড়ে বিশেষ ট্যাটু! মাহিকার প্রেমে মজে এবার কি তবে বড়সড় ঘোষণা?

টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার নতুন ট্যাটু ঘিরে এখন উত্তাল নেটপাড়া। সম্প্রতি নিজের নতুন হেয়ারস্টাইলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নেটিজেনদের নজরে আসে তাঁর ঘাড়ের ঠিক মাঝখানে খোদাই করা ইংরেজি ‘M’ অক্ষরটি। ভক্তদের দাবি, এই ট্যাটুটি তাঁর বর্তমান প্রেমিকা তথা মডেল মাহিকা শর্মার নামের আদ্যক্ষর। ভ্যালেন্টাইনস ডে-র উপহার হিসেবেই হার্দিক শরীরের বিশেষ জায়গায় এই নাম খোদাই করেছেন বলে চর্চা শুরু হয়েছে।

নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর গত বছর মলদ্বীপ ভ্রমণের মাধ্যমে মাহিকার সঙ্গে সম্পর্কের সিলমোহর দিয়েছিলেন হার্দিক। এরপর একাধিকবার দুজনকে ডিনার ডেট থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। তবে প্রাক্তন স্ত্রী বা অন্য কোনো প্রেমিকার জন্য যা করেননি, মাহিকার ক্ষেত্রে সেই ‘স্থায়ী’ ট্যাটু করিয়ে হার্দিক নিজের গভীর ভালোবাসারই প্রমাণ দিলেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *