হাসপাতালে আন্দোলন সম্পূর্ণ নিষিদ্ধ! বর্ধমান মেডিক্যাল কলেজের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ পড়ুয়াদের – এবেলা

হাসপাতালে আন্দোলন সম্পূর্ণ নিষিদ্ধ! বর্ধমান মেডিক্যাল কলেজের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ পড়ুয়াদের – এবেলা

এবেলা ডেস্কঃ

রোগীর পরিষেবা ও পড়াশোনার পরিবেশ স্বাভাবিক রাখার কারণ দেখিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে সমস্ত ধরনের অবস্থান, বিক্ষোভ, ধর্না ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলো। শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এসেছে, যেখানে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর রয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে কড়া শৃঙ্খলাভাঙ্গা ও আইনি পদক্ষেপ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, এই নির্দেশকে ‘প্রতিবাদের কণ্ঠস্বর রোখার চেষ্টা’ বলে তোপ দেগেছে পড়ুয়াদের মঞ্চ ‘ভয়েস অফ ডক্টর্স’। তাদের দাবি, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ও বাকস্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলা আন্দোলনের রেশ এবং বর্ধমানেও তার প্রভাব আটকাতেই এই পদক্ষেপ বলে অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *