লেটেস্ট নিউজ

হাসপাতালে চিকিৎসাধীন সনিয়া গান্ধী, শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। গত মঙ্গলবার রাত ১০টা ২২ মিনিটে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি একদল বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা তথা পুত্র রাহুল গান্ধী হাসপাতালে গিয়ে সনিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৭৯ বছর বয়সী সনিয়া গান্ধীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করছেন এবং সংক্রমণের বিষয়টি খতিয়ে দেখছেন। বিশেষ করে তাঁর পেটে বা ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনফেকশন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে তাঁকে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

চলতি বছরের জানুয়ারিতেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে এই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে এবারের সমস্যা সংক্রমণের কারণে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য তথা প্রাক্তন কংগ্রেস সভাপতির অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত তাঁর স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *