‘হাসিনা পালাননি!’ প্রত্যাবর্তন-জল্পনার মাঝেই প্রাক্তন হাইকমিশনারের বিস্ফোরক দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক জল্পনার মাঝে বিস্ফোরক দাবি করেছেন বাংলাদেশের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস। এক বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, সেদিন হাসিনা পালিয়ে আসেননি বা ছদ্মবেশে মধ্যরাতে দেশ ছাড়েননি। বরং নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনীই তাঁকে ভারতে পৌঁছে দিয়েছিল। তিনি আরও জানান, ভারতে আসার কিছুক্ষণ আগেও হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবেই এদেশে প্রবেশ করেন।

এদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা শেখ হাসিনা সম্প্রতি ভার্চুয়াল সম্মেলনে দেশে ফেরার হুংকার দিয়েছেন। তাঁর প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন হাইকমিশনার জানান, প্রত্যর্পণ প্রক্রিয়া অত্যন্ত জটিল হলেও তিনি নিজে ফিরতে চাইলে আইনিভাবে তাঁকে আটকানোর সুযোগ ভারতের নেই। তবে এই মুহূর্তে মূল সংকট হলো বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা। দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থে অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার পরামর্শও দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *