হুগলির ভোট ময়দানে এনএসজি কমান্ডোর হুঙ্কার, তৃণমূলের সঙ্গে জেহাদিদের তুলনা করে চরম শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
বোল্ড এবং ধারালো মেজাজে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীর প্রচার কাঁপছে হুগলি। প্রাক্তন এই এনএসজি কমান্ডো সরাসরি তৃণমূল নেতৃত্বকে আক্রমণ শানিয়ে এলাকা দখল করতে মরিয়া। রাজনীতির ময়দানকে রণক্ষেত্রের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এতদিন জেহাদিদের সঙ্গে লড়েছি, এবার লড়ব রাজনৈতিক শত্রুদের সঙ্গে।
রচনা বন্দ্যোপাধ্যায়ের শিল্পকারখানা নিয়ে করা মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে দীপাঞ্জন জানান, হুগলির মানুষ কোনো ধোঁয়া দেখতে পায়নি, তারা শুধু পেয়েছে অনুন্নয়ন। একইসঙ্গে নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ‘ধৃতরাষ্ট্র’ এবং তৃণমূলের অন্দরের পরিস্থিতিকে ‘কুরুক্ষেত্রের অধর্মের’ সঙ্গে তুলনা করে তিনি নতুন করে বিতর্কের আগুন উস্কে দিয়েছেন। প্রাক্তন কমান্ডোর এই মারমুখী মেজাজ এখন উত্তরপাড়ার অলিগলি ছাড়িয়ে গোটা বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

