লেটেস্ট নিউজ

হুলুস্থুল কাণ্ড! মিটার দেখার নাম করে শিক্ষিকার ঘরে ঢুকে এ কী করলেন বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর অভিযোগ। মিটার রিডিং নেওয়ার অছিলায় বাড়িতে ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠল খোদ বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষিকা দীপিকা সিনহা ইতিমধ্যেই খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সময় বাড়িতে ছিলেন দীপিকাদেবীর স্বামী নিখিল সিনহা। অভিযোগ, ওই সরকারি আধিকারিক সপার্ষদ বাড়িতে ঢুকে মিটারে কারসাজির দাবি তোলেন এবং মুহূর্তের মধ্যে সংযোগ কেটে দিয়ে মিটার খুলে নিয়ে যান। শুধু তাই নয়, মোটা অঙ্কের জরিমানাও করা হয় বলে দাবি পরিবারের।

পরীক্ষার্থী মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ওই শিক্ষিকা প্রশ্ন তুলেছেন, কোনো প্রমাণ ছাড়াই কীভাবে এভাবে হেনস্তা করা হলো? অন্ধকারে ডুবে থাকা পরিবারটি এখন সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ। অন্যদিকে, অভিযুক্ত আধিকারিক এই বিষয়ে মুখ খুলতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *