হোম লোন পাওয়ার ক্ষেত্রে ৫টি বড় বাধা, সতর্ক থাকুন গ্রাহকরা
বর্তমান সময়ে আকাশছোঁয়া মূল্যের কারণে মধ্যবিত্তের নিজের বাড়ির স্বপ্ন পূরণে ব্যাঙ্ক ঋণই প্রধান ভরসা। তবে চাইলেই সবাই হোম লোন পান না; বিশেষ কিছু কারণে ব্যাঙ্ক আবেদন প্রত্যাখ্যান করতে পারে। মূলত আর্থিক স্বচ্ছতা এবং ঋণ পরিশোধের ক্ষমতার ওপর ভিত্তি করেই ব্যাঙ্ক এই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
ঋণ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো নিম্ন সিবিল স্কোর। সাধারণত সিবিল স্কোর ৭০০-এর নিচে থাকলে ব্যাঙ্ক লোন দিতে চায় না। এছাড়া যাদের মাসিক আয় অনিয়মিত বা নির্দিষ্ট সীমার নিচে (যেমন ১৫-২০ হাজার টাকা), তাদের আবেদনও বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আগে থেকে একাধিক লোন চালু থাকলেও ব্যাঙ্ক নতুন করে ঝুঁকি নিতে চায় না।
পুরানো ঋণের ইএমআই সময়মতো পরিশোধ না করলে বা খেলাপি হলে হোম লোন পাওয়া প্রায় আসাম্ভব হয়ে পড়ে। তাই আবেদন করার আগে নিয়মিত আয় নিশ্চিত করা এবং সিবিল স্কোর উন্নত রাখা জরুরি। সঠিক আর্থিক পরিকল্পনা ও নথিপত্র থাকলেই কেবল স্বপ্নের বাড়ির জন্য ব্যাঙ্কের সহযোগিতা পাওয়া সম্ভব।

