হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য দিতে হবে টাকা! কিনতে হবে সাবস্ক্রিপশন, নতুবা… – এবেলা
এবেলা ডেস্কঃ
আপনি কি নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? তাহলে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা অনুযায়ী, খুব শীঘ্রই এই মেসেজিং অ্যাপটি ব্যবহারের জন্য পকেট থেকে কড়ি খরচ করতে হতে পারে। জানা গেছে, কো ম্পা নি এখন একটি বিশেষ ‘সাবস্ক্রিপশন মডেল’ নিয়ে কাজ করছে।
গত বছর মেটা (Meta) হোয়াটসঅ্যাপের ‘স্ট্যাটাস’ এবং ‘চ্যানেল’ সেকশনে বিজ্ঞাপন প্রদর্শনের ট্রায়াল বা টেস্টিং শুরু করেছিল। কো ম্পা নির এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই সরব হয়েছিলেন এবং প্রবল প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সেই সমালোচনা সত্ত্বেও মেটা তাদের অবস্থান থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেয়নি। আপনি যদি টাকা না দেন তবে কী হবে? আর টাকা দিলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ঠিক কেমন হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপ ২.২৬.৩.৯ সংস্করণ: কী ইঙ্গিত দিচ্ছে কোডিং?
হোয়াটসঅ্যাপের নতুন ২.২৬.৩.৯ ভার্সনটি বিশ্লেষণ করে অ্যাপের কোডিংয়ে এমন কিছু নতুন ‘স্ট্রিংস’ বা সংকেত পাওয়া গেছে, যা স্ট্যাটাস এবং চ্যানেল থেকে বিজ্ঞাপন সরানোর জন্য তৈরি সাবস্ক্রিপশন মডেলের ইঙ্গিত দেয়। যদিও এখন পর্যন্ত কো ম্পা নির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন রিপোর্ট থেকে এটি স্পষ্ট যে মেটা ব্যবহারকারীদের জন্য একটি ‘অ্যাড ফ্রি’ (Ad Free) বা বিজ্ঞাপনহীন প্ল্যান আনার পরিকল্পনা জোরকদমে চালাচ্ছে।
হোয়াটসঅ্যাপ সাবস্ক্রিপশন: টাকা দিলে মিলবে কেমন সুবিধা?
বিষয়টি খুবই স্পষ্ট—আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় বিরক্তিদায়ক বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি পেতে চান, তবে আপনাকে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি বা টাকা দিতে হবে। আর যদি আপনি টাকা দিতে না চান, তবে প্ল্যাটফর্মটি ব্যবহার করার সময় আপনাকে বারবার বিজ্ঞাপনের সম্মুখীন হতে হবে। অন্যদিকে, যারা টাকা খরচ করে সাবস্ক্রিপশন কিনবেন, তারা কোনো রকম বিজ্ঞাপনের ঝক্কি ছাড়াই নির্বিঘ্নে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
তবে এই সাবস্ক্রিপশন প্ল্যানটির মূল্য কত হবে, বিজ্ঞাপন সরানো ছাড়া আর কী কী বাড়তি ফিচার এতে অন্তর্ভুক্ত থাকবে কিংবা সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে নাগাদ চালু করা হবে—সেই বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সাবস্ক্রিপশন মডেলের মূল ফোকাস থাকবে শুধুমাত্র স্ট্যাটাস এবং চ্যানেল সেকশনে দৃশ্যমান বিজ্ঞাপনগুলোর ওপর। অর্থাৎ, এই দুটি জায়গা ছাড়া অ্যাপের অন্য কোথাও আপাতত বিজ্ঞাপন দেখানোর সম্ভাবনা নেই।

