লেটেস্ট নিউজ

হোলির দিনে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ, জানুন ভারতে সূতক কাল ও সময়ের বিস্তারিত

আগামী ৩ মার্চ হোলির দিন বছরের প্রথম তথা দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, সিংহ রাশি ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এই গ্রহণ ঘটবে। ৩ মার্চ দুপুরে গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত, যার ফলে ওই রাতেই পালিত হবে হোলিকা দহন এবং পরদিন ৪ মার্চ উদযাপিত হবে রঙের উৎসব হোলি।

ভারতীয় সময় অনুসারে, এই চন্দ্রগ্রহণ বিকেল ৩টে ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। গ্রহণের মোট সময়কাল ৩ ঘণ্টা ২৭ মিনিট। জ্যোতিষশাস্ত্র মতে, চন্দ্রগ্রহণের সূতক কাল শুরু হয় গ্রহণের ৯ ঘণ্টা আগে। সেই নিয়ম মেনে ৩ মার্চ সকাল ৬টা ২০ মিনিট থেকেই সূতক কাল কার্যকর হবে, যা চলবে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত।

ভারতে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই গ্রহণ স্পষ্ট দেখা যাবে। সূতক চলাকালীন পুজো, শুভ কাজ এবং রান্না করা নিষিদ্ধ বলে গণ্য করা হয়। বিশেষ করে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের এই সময়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভারত ছাড়াও এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *