১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে বড় বদল আনছে কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হতে চলা নতুন আয়কর বিধিতে প্যান কার্ডের ব্যবহারে বড়সড় ছাড় দেওয়ার প্রস্তাব করেছে মোদী সরকার। এখন থেকে বছরে ১০ লক্ষ টাকার কম নগদ লেনদেনে প্যান কার্ডের বাধ্যবাধকতা থাকছে না। পাশাপাশি ৫ লক্ষ টাকার কম মূল্যের গাড়ি কেনা এবং ২০ লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও প্যান দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন সাধারণ নাগরিকরা।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ছোটখাটো খরচের ক্ষেত্রে নথিভুক্তকরণের চাপ কমিয়ে উচ্চমূল্যের লেনদেনে নজরদারি বাড়ানো। বিমা পলিসির ক্ষেত্রেও এখন থেকে নির্দিষ্ট প্রিমিয়ামের বদলে অ্যাকাউন্ট ভিত্তিক সম্পর্কের ভিত্তিতে প্যান কার্ডের প্রয়োজনীয়তা নির্ধারিত হবে। কর ব্যবস্থাকে আরও স্মার্ট এবং তথ্যনির্ভর করতে এই পদক্ষেপ ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য বিশেষ স্বস্তির বার্তা নিয়ে আসবে।

