১ কোটি জিতলেও হাতে পুরো টাকা নয়? জানুন লটারির আসল অঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
লটারি বা গেম শো থেকে কোটি টাকা জিতলেও পুরো অর্থ বিজয়ীর পকেটে ঢোকে না। আয়কর আইন ১৯৬১ অনুযায়ী, লটারি বা গেমিং থেকে অর্জিত যে কোনো পুরস্কারের ওপর নির্দিষ্ট হারে কর দিতে হয়। ফলে জেতা অর্থের একটি বড় অংশ সরকারি কোষাগারে জমা দেওয়া বাধ্যতামূলক।
নিয়ম অনুযায়ী, লটারি জয়ের ওপর ৩০ শতাংশ হারে আয়কর ধার্য করা হয়। এর সঙ্গে সারচার্জ ও শিক্ষা সেস যুক্ত হয়ে মোট কর্তনের পরিমাণ আরও বাড়ে। উদাহরণস্বরূপ, ১ কোটি টাকা জিতলে কর ও অন্যান্য চার্জ বাবদ প্রায় ৩৩ লক্ষ টাকা কেটে নেওয়া হয় এবং বাকি টাকা বিজেতা হাতে পান।

