১ কোটি ৪৬ লক্ষের অ্যাকাউন্টে টাকা! মমতার দুর্নীতি-অভিযোগ উড়িয়ে বড় দাবি শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা দুর্নীতির অভিযোগ পুরোপুরি নস্যাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজনৈতিক বা ধর্মীয় কোনো ভেদাভেদ ছাড়াই ইতোমধ্যে দেশের প্রায় ১ কোটি ৪৬ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজ্য সরকার ও শুভেন্দু অধিকারীকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, অন্নপূর্ণা যোজনার নামে যোগ্য-অযোগ্য বাছাইয়ের বাহানায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এই বক্তব্যের পাল্টা জবাবে শুভেন্দু জানান, এই প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং সুবিধাভোগীদের তালিকায় প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারও রয়েছে। সমাজের প্রকৃত প্রাপকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি, আগামী দিনে প্রয়োজন সাপেক্ষে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি।
