১ কোটি ৬৪ লক্ষ ভোটার নিয়ে অভিষেকের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে এবার সরাসরি রণংদেহি মেজাজে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রকাশিত তালিকার তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, ১ কোটি ৬৪ লক্ষ ভোটারকে কেন্দ্র করে আগেভাগেই ‘টার্গেট’ সেট করে দিয়েছিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি নেতাদের দিকে আঙুল তুলে অভিষেকের অভিযোগ, প্রায় ৬০ লক্ষ ৬০ হাজার নাম এখনও ঝুলে রয়েছে এবং বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেতার এই চাঞ্চল্যকর দাবি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

