১ লাখ পেরিয়ে সোনার দামে বড় পতন! স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের – এবেলা

১ লাখ পেরিয়ে সোনার দামে বড় পতন! স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা ঊর্ধ্বগতির পর অবশেষে সোনার বাজারে দেখা মিলল বড়সড় স্বস্তির। সম্প্রতি রেকর্ড গড়ে সোনার দাম ১ লক্ষ টাকার গণ্ডি পার করলেও, বর্তমানে বেশ কিছুটা কমেছে হলুদ ধাতুর দাম। দামের এই পতনে শুধু মধ্যবিত্ত ক্রেতারাই নন, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বর্ণ ব্যবসায়ীরাও। গয়না কেনা থেকে শুরু করে আপৎকালীন সঞ্চয়— সবক্ষেত্রেই এই মূল্যবৃদ্ধি কমে যাওয়া ক্রেতাদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে।

আজকের সোনা ও রুপোর দরদাম

  • ২২ ক্যারেট হলমার্ক সোনা: ১ গ্রাম ১৩,৬২৫ টাকা | ১০ গ্রাম ১,৩৬,২৫০ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা: ১ গ্রাম ১৪,৩৩৫ টাকা | ১০ গ্রাম ১,৪৩,৩৫০ টাকা
  • ২৪ ক্যারেট সোনার বাট: ১ গ্রাম ১৪,২৬৫ টাকা | ১০ গ্রাম ১,৪২,৬৫০ টাকা

রুপোর বাজারদর:

  • খুচরো রুপো: ১০০ গ্রাম ২২,০০৫ টাকা | ১ কেজি ২,২০,০৫০ টাকা
  • রুপোর বাট: ১০০ গ্রাম ২১,৯৯৫ টাকা

বিশেষজ্ঞদের পরামর্শ

‘স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি’-র ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে এবং বাজার বিশেষজ্ঞদের মতে, দামের এই পতন সাময়িক হতে পারে। আগামী দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারের প্রভাবে সোনা-রুপোর দাম ফের বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের অতিরিক্ত দেরি না করে এখনই কেনাকাটা সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *