১.২ কোটি ভোটার বাদ দেওয়ার ছক কষছে কারা? চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই চরম হুঁশিয়ারি মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202611:21 am
পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশ নিয়ে এবার সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, একটি সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে রাজ্যের প্রায় ১.২ কোটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই অন্যায্য পদক্ষেপ রুখতে তিনি ইতিপূর্বেই Supreme \titleonly কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশের চার-পাঁচ দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। অশুভ উপায়ে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এখনও অব্যাহত। গণতন্ত্রের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা দিয়ে মমতা বলেন, “যাঁদের নাম অন্যায়ভাবে বাদ যাবে, আমি তাঁদের পাশেই থাকব। জিও আর জিনে দো।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

