১০ দিনের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো কঠোর পরিণতির জন্য তৈরি হও!

১০ দিনের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো কঠোর পরিণতির জন্য তৈরি হও!

তৃণমূলকে নিশানা মোদীর: দুষ্কৃতীদের ১০ দিনের আল্টিমেটাম, ৪ মে-র পর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে অরাজকতা, দুর্নীতি ও সিন্ডিকেট রাজ কায়েম করার অভিযোগে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন তিনি। অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় মাফিয়ার দৌরাত্ম্য আর সহ্য করা হবে না। এই প্রেক্ষাপটে সমস্ত দুষ্কৃতীকে আগামী ১০ দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন তিনি। মোদীর স্পষ্ট বার্তা, এই সময়ের মধ্যে আত্মসমর্পন না করলে অভিযুক্তদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

বিজেপির এই শীর্ষ নেতা দাবি করেন, গত ১৫ বছরে তৃণমূলের শাসনে বাংলার উন্নয়ন থমকে গেছে এবং রাজ্যের নিজস্ব গৌরব সংকটের মুখে পড়েছে। সভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তিনি বিজেপি কর্মীদের প্রতিটি গ্রামে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। মোদীর আশ্বাস, আগামী ৪ মে-র পর দুর্নীতিবাজ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে এবং বিজেপিই বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *