১০ বছর ধরে তরুণীর জীবন নিয়ে ছিনিমিনি! ৪ বার বিয়ে ভাঙল লম্পট, অবশেষে শ্রীঘরে ব্ল্যাকমেলার – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে এক চাঞ্চল্যকর অপরাধের ঘটনা প্রকাশ্যে এসেছে। মড়িয়াও থানা এলাকায় এক যুবতীকে টানা ১০ বছর ধরে ধর্ষণ, ব্ল্যাকমেইলিং এবং লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শান্ত শরণ মৌর্য নামের এক যুবককে।
নক্ক্যারজনক ঘটনার সূত্রপাত
অভিযোগ অনুযায়ী, ২০১৫ সাল থেকেই ওই তরুণীর বাবার পরিচিত হওয়ার সুবাদে অভিযুক্ত শান্ত শরণ মৌর্য তাঁদের বাড়িতে যাতায়াত করত। সেই বছরই ১১ মে বই কিনে দেওয়ার নাম করে তরুণীকে ডালিগঞ্জে নিয়ে গিয়ে পানীয়র সাথে নেশাদ্রব্য মিশিয়ে ধর্ষণ করে সে। সেই সময় আপত্তিজনক ভিডিও এবং ছবি তুলে রেখেছিল অভিযুক্ত, যা হাতিয়ার করেই শুরু হয় দীর্ঘ ১০ বছরের নারকীয় অত্যাচার।
ভেঙেছে ৪টি বিয়ে, লুটেছে লক্ষ লক্ষ টাকা
২০২৩ সালে যখন তরুণীর বিয়ে ঠিক হয়, তখন সেই ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা দাবি করে শান্ত। টাকা দেওয়া সত্ত্বেও হবু বরের পরিবারকে ছবি পাঠিয়ে তরুণীর বিয়ে ভেঙে দেয় সে। নির্যাতিতার দাবি, এইভাবে মোট চারবার তাঁর বিয়ে ভেঙে দিয়েছে ওই পাষণ্ড। এমনকি অ্যাসিড ছুঁড়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হতো তাকে।
পুলিশের অ্যাকশন
গত ৩০ নভেম্বর ওষুধ কিনতে যাওয়ার পথে তরুণীকে মারধর করার অভিযোগও ওঠে ওই যুবক ও তার এক আত্মীয়র বিরুদ্ধে। অতিষ্ঠ হয়ে তরুণী পুলিশের দ্বারস্থ হলে লখনউ পুলিশ মূল অভিযুক্ত শান্ত শরণ মৌর্যকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং সাইবার ব্ল্যাকমেলিংয়ের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

