১১ মাসে রেকর্ড বৃদ্ধি! মে মাসে দেশে লাফিয়ে বাড়ল বেকারত্বের হার – এবেলা
June 16, 2026

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে দেশে ফের লাগামছাড়া বেকারত্ব। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে দেশের বেকারত্বের হার এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫.৫ শতাংশে। যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এপ্রিল মাসে এই হার ছিল ৫.২ শতাংশ।
সমীক্ষায় দেখা গেছে, মূলত গ্রামীণ অর্থনীতি ও গ্রামবাংলায় কর্মসংস্থানের সুযোগ মারাত্মকভাবে কমে যাওয়ার কারণেই বেকারত্বের এই গ্রাফ একলাফে এতটা উর্ধমুখী হয়েছে। তবে গ্রামীণ ক্ষেত্রের পাশাপাশি শহরের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক।
শহরেও মে মাসে বেকারত্বের হার এপ্রিলের ৪.৬ শতাংশ থেকে একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫.১ শতাংশে। মূল্যবৃদ্ধির বাজারে নতুন করে কর্মসংস্থান কমে যাওয়ার এই সরকারি রিপোর্ট স্বভাবতই আমজনতা থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল।
