লেটেস্ট নিউজ

১৩ কোটি বছর আগের ঘুমন্ত দানব জেগে উঠছে! প্রবল ভূমিকম্পে তছনছ হতে পারে কলকাতা – এবেলা

এবেলা ডেস্কঃ

১৩ কোটি বছর আগে গন্ডোয়ানা মহাদেশ ভেঙে যাওয়ার ফলে মাটির গভীরে তৈরি হওয়া সেই প্রাচীন ফাটল বা ‘চ্যুতি’ কি আবার সক্রিয় হয়ে উঠছে? সাম্প্রতিক সময়ে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঘনঘন কম্পন বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই ছোট ছোট কম্পন আসলে এক ভয়াবহ মহাপ্রলয়ের পূর্বাভাস।

মাটির নিচে লুকিয়ে থাকা বিপদ

ভূমিকম্প বিশেষজ্ঞ শিখেন্দ্র দে’র মতে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের ভূগর্ভস্থ গঠন অত্যন্ত জটিল। ১৩ কোটি বছর আগেকার প্রাচীন ইওসিন হিঞ্জ জোন, পিংলা ফল্ট এবং দেবগ্রাম-বোগরা ফল্টগুলি টেকটোনিক স্ট্রেসের কারণে পুনরায় জেগে উঠেছে। এর ওপর যোগ হয়েছে ইন্ডিয়ান প্লেটের অনবরত উত্তরমুখী চাপ। এই চাপের ফলেই হিমালয় থেকে বহুদূরে থাকা এই সমতল অঞ্চলেও তৈরি হচ্ছে প্রবল ভূকম্পন।

কেন বেশি বিপজ্জনক কলকাতা

কলকাতার মাটির গঠন এই বিপদকে আরও বাড়িয়ে দিচ্ছে। বালি ও পলির আধিক্য থাকায় মাটির গভীরে তৈরি হওয়া কম্পন এই এলাকায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গত কয়েক বছরে যা কম্পন হয়েছে তা সঞ্চিত শক্তির মাত্র ১ শতাংশ।

৮.২ মাত্রার মহাপ্রলয়ের আশঙ্কা

গবেষকদের দাবি, অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮.২ থেকে ৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আছড়ে পড়তে পারে এই অঞ্চলে। দুই টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই এলাকা এখন কার্যত টাইম বোমার ওপর দাঁড়িয়ে আছে। বড় কোনো বিপর্যয় ঘটার আগে এই ছোট ছোট কম্পনগুলোই কি তবে শেষ সতর্কবার্তা? উত্তর খুঁজছেন ভূতাত্ত্বিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *