লেটেস্ট নিউজ

১৩১ বছর আগের ডিনারে কী খেয়েছিলেন মহারাজা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিরল মেনুকার্ড! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক : আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আজ থেকে ১৩১ বছর আগে ভারতের রাজপরিবারে নৈশভোজের বহর কেমন ছিল? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ১৮৯৭ সালের একটি রাজকীয় ডিনার মেনু ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গুজরাতের লক্ষ্মী বিলাস প্যালেসে বরোদার মহারাজা যখন গোয়ালিয়রের মহারাজাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন, তখন পাতের আয়োজনে ছিল বিশ্বমানের বিলাসিতা। সাধারণ মানুষের কাছে যা আজ কেবল বিস্ময় নয়, বরং ঐতিহ্যের এক অনন্য দলিল।

গবেষক নেহা ভার্মানির শেয়ার করা এই তালিকায় ফরাসি রান্নার ছোঁয়া দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা। সেই রাতের মেনুতে বাদামের কাস্টার্ড, ট্রাফল মেশানো চিকেন ক্রিম স্যুপ থেকে শুরু করে ইতালীয় স্টাইলের মাটন কাটলেট—সবই ছিল নজরকাড়া। এমনকি ডেজার্টে ছিল পেস্তার আইসক্রিম। রাজকীয় এই খাদ্যাভ্যাস প্রমাণ করে যে, সে আমলের ভারতীয় শাসকরা কেবল দেশি স্বাদে সীমাবদ্ধ ছিলেন না, বরং আন্তর্জাতিক রন্ধনশৈলীকেও আপন করে নিয়েছিলেন অত্যন্ত আভিজাত্যের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *