১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল শুরু, তৈরি হলো নতুন ইতিহাস – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের একটি বিমান করাচিতে অবতরণের মাধ্যমে দুই দেশের আকাশপথে এই নতুন সংযোগ স্থাপিত হলো। ২০১২ সালের পর এই প্রথম দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় কূটনৈতিক ও বাণিজ্যিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পদক্ষেপের ফলে দুই দেশের সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

