১৫ জন স্ত্রী আর বিলাসবহুল জীবন আফ্রিকার এই রাজা কেন দেশজুড়ে কুমারী মেয়েদের কুচকাওয়াজ করান – এবেলা
এবেলা ডেস্কঃ
আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডের রাজা তৃতীয় এমসওয়াতি তার বিচিত্র জীবনধারা ও অদ্ভুত আইনের জন্য বিশ্বজুড়ে চর্চিত। ধনকুবের এই রাজা তার পঞ্চাশতম জন্মদিনে দেশের নাম পরিবর্তন করে নিজের নামানুসারে ‘দ্য কিংডম অফ ইস্বাতিনি’ রাখেন। প্রায় ১,৪৩৪ কোটি টাকার সম্পদের মালিক এই রাজার রয়েছে নিজস্ব বিমানবন্দর এবং বিলাসবহুল রোলস রয়েস গাড়ির বহর। বর্তমানে ১৫ জন স্ত্রীকে নিয়ে রাজকীয় জীবন অতিবাহিত করা এই রাজা প্রতি বছর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।
এই দেশে প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর হাজার হাজার কুমারী মেয়েরা ঊর্ধ্বাঙ্গে পোশাকহীন অবস্থায় রাজার সামনে কুচকাওয়াজে অংশ নিতে বাধ্য হন। এই প্যারেড থেকে রাজা নিজের পছন্দমতো যেকোনো মেয়েকে নতুন স্ত্রী হিসেবে বেছে নিতে পারেন এবং কারো আসাম্মতি জানানোর সুযোগ থাকে না। আধুনিক যুগেও এমন রাজতান্ত্রিক ব্যবস্থা এবং অদ্ভুত রীতিনীতির কারণে ইস্বাতিনিকে আফ্রিকার শেষ সাম্রাজ্য বলা হয়। দারিদ্র্যপীড়িত দেশ হলেও রাজার এমন বিলাসিতা ও বহুবিবাহের নেশা অবাক করে বিশ্ববাসীকে।

