লেটেস্ট নিউজ

১৫ মার্চের পর ভাগ্যবদল, ৪ রাশির জীবনে শুরু হচ্ছে গোল্ডেন পিরিয়ড

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী ২০২৬ সালের মার্চ মাসে গ্রহ-নক্ষত্রের বিরল অবস্থানে তৈরি হচ্ছে শুভ যোগ। ২ মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করায় গঠিত হবে ‘মালব্য যোগ’। এরপর ১৫ মার্চ সূর্য একই রাশিতে প্রবেশ করলে সেখানে শুক্র ও শনির সঙ্গে মিলিত হয়ে তৈরি হবে শক্তিশালী ‘ত্রিগ্রহী যোগ’। এই জোড়া সংযোগের প্রভাবে বিশেষ করে বৃষ, মিথুন, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের দুয়ার খুলতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই গ্রহগত পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট রাশির জাতকদের আর্থিক স্থিতি মজবুত হওয়ার পাশাপাশি কর্মজীবনে বড় সাফল্যের ইঙ্গিত রয়েছে। শুক্রের প্রভাবে বিলাসিতা, প্রেম ও সৃজনশীলতার ক্ষেত্র শক্তিশালী হবে, যা সামাজিক মর্যাদা ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষ করে বৃষ ও মিথুন রাশির জাতকদের জন্য নতুন আয়ের উৎস তৈরি হওয়া এবং ব্যবসায়িক সম্প্রসারণের প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শিল্প বা সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হতে পারে।

বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রেও এই সময়টি ইতিবাচক পরিবর্তন আনবে। আটকে থাকা অর্থ উদ্ধার, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি বিদেশি সংস্থায় কাজের সুযোগ আসতে পারে। সামগ্রিকভাবে মার্চের এই মহাজাগতিক বিন্যাস অর্থ, ক্যারিয়ার ও পারিবারিক জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। এই চার রাশির জাতকদের জন্য হোলির পরবর্তী সময়টি প্রকৃত অর্থেই একটি ‘গোল্ডেন পিরিয়ড’ হিসেবে গণ্য হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *