১৫০০ নয় যুবসাথীদের ভাতা হোক ১০ হাজার! কাটোয়ায় সিপিএমের অভিনব উদ্যোগে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
February 19, 202612:56 pm
কাটোয়া
রাজ্যে যুবসাথী প্রকল্পের ভাতা বৃদ্ধির দাবিতে এবার বড়সড় আন্দোলনে নামল বাম শিবির। বর্তমানে এই প্রকল্পের মাসিক ১৫০০ টাকা ভাতাকে অপর্যাপ্ত দাবি করে তা বাড়িয়ে ৮০০০ থেকে ১০,০০০ টাকা করার দাবি তুলেছে সিপিএম। তবে কেবল দাবি দাওয়াই নয়, কাটোয়ায় ধরা পড়ল এক অন্যরকম চিত্র।
সেখানে দেখা গেল, সাধারণ যুবক-যুবতীদের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এবং ফর্ম পূরণের হয়রানি কমাতে সরাসরি মাঠে নেমেছেন সিপিএম নেতাকর্মীরা। দলীয় কার্যালয় বা নির্দিষ্ট ক্যাম্পে যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণে উপভোক্তাদের সশরীরে সাহায্য করছেন তাঁরা। বাম নেতৃত্বের স্পষ্ট বার্তা, একদিকে যেমন ভাতার পরিমাণ বাড়ানোর জন্য লড়াই চলবে, তেমনই সাধারণ মানুষ যাতে প্রাপ্য সরকারি পরিষেবাটুকু সঠিক সময়ে পান, তা নিশ্চিত করাও তাঁদের অন্যতম লক্ষ্য। সোশ্যাল মিডিয়ায় এই ভাতা বৃদ্ধির দাবি যেমন ভাইরাল হচ্ছে, তেমনই কাটোয়ার এই ‘সহযোগিতার মডেল’ রাজনৈতিক মহলে বেশ চর্চা তৈরি করেছে।

