১৭ সেপ্টেম্বরে বিশেষ কিস্তি! ‘অন্নপূর্ণা দিবস’-এ রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
September 9, 202612:33 pm
রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে ‘অন্নপূর্ণা যোজনা’র উপভোক্তাদের বিশেষ কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ দিনটিকে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে।
বিশেষ অনুষ্ঠানের আয়োজন: মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভার (KMC) আওতাধীন অন্নপূর্ণা যোজনার প্রায় ১০ হাজার মহিলা উপভোক্তা সরাসরি যোগ দেবেন। এই মঞ্চ থেকেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে বিশেষ কিস্তির টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
সেপ্টেম্বর মাসে ভাতার হিসাব: রাজ্যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হওয়ার কথা। ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবসে বিশেষ কিস্তি দেওয়ার কথা সামনে আসতেই উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি চলতি মাসে অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢুকবে?
সামাজিক ভাতা ও অন্নপূর্ণা যোজনা: রাজ্যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, কন্যারত্ন এবং যুবশক্তির মতো একাধিক প্রকল্প চালু থাকলেও ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। পূর্বে প্রচলিত দেড় হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে বর্তমানে এই প্রকল্পের অধীনে মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। আগামী ১৭ সেপ্টেম্বর কেবল যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হবে।
