লেটেস্ট নিউজ

১৮ ফেব্রুয়ারি মায়াপুরে অমিত শাহ, শুধুই কি ধর্মীয় কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। এই সফরে তিনি নদিয়ার মায়াপুরে ইসকনের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল।

তবে সোমবার শাহের চূড়ান্ত সফরসূচি প্রকাশিত হওয়ার পর সমস্ত জল্পনার অবসান ঘটেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, এ দফার সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচি রাখা হয়নি। তিনি শুধুমাত্র নির্ধারিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েই দিল্লি ফিরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *