লেটেস্ট নিউজ

২০২৬ আইপিএল শেষেই কি ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে সব আনন্দ ছাপিয়ে এখন সিএসকে ভক্তদের মনে একটাই বড় প্রশ্ন, এটাই কি ধোনির শেষ মরশুম? চেন্নাই সুপার কিংসের ‘Roar26’ ইভেন্টে চিপক স্টেডিয়ামে ধোনি পা রাখতেই গ্যালারি জুড়ে শুরু হয় উন্মাদনা। প্রিয় তারকাকে চোখের সামনে দেখে আবেগ সামলাতে না পেরে অনেক ভক্তকেই কাঁদতে দেখা যায়। ৪৪ বছর বয়সি ধোনি এবার নিজের ১৯তম আইপিএল মরশুম খেলতে নামছেন।

সিএসকে-র প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পার মতে, ২০২৬ আইপিএল হলুদ জার্সিতে ধোনির শেষ বছর হতে পারে। উথাপ্পা জানিয়েছেন, এবার ধোনি সম্ভবত ‘মেন্টর-কাম-প্লেয়ার’ হিসেবে খেলবেন এবং নিজেকে ব্যাটিং অর্ডারের আরও নিচে নামিয়ে নিতে পারেন। তাঁর মতে, ধোনি চাইছেন ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়ে ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক হিসেবে পূর্ণ ক্ষমতা দিতে। উল্লেখ্য, এই মরশুমে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসনও, যা দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ধোনি ক্রিকেটকে বিদায় জানান কি না, তা জানতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *