২০২৬-এ ধেয়ে আসছে ভয়াবহ আর্থিক সংকট, সাবধান করলেন রিচ ড্যাড লেখক!

২০২৬-এ ধেয়ে আসছে ভয়াবহ আর্থিক সংকট, সাবধান করলেন রিচ ড্যাড লেখক!

‘রিচ ড্যাড পুয়ার ড্যাড’ বইয়ের লেখক রবার্ট কিয়োসাকি বিশ্ব অর্থনীতি নিয়ে এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ২০০২ সালে তার করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৬ সালে বিশ্বে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক মন্দা দেখা দিতে পারে। আমেরিকা থেকে টোকিও, দুবাই থেকে নিউ ইয়র্ক—বিশ্বের বড় বড় শহরগুলোতে অর্থনৈতিক পতনের স্পষ্ট লক্ষণ বিদ্যমান। কিয়োসাকির মতে, বর্তমানের ‘এভরিথিং বাবল’ বা সবকিছুর অতিমূল্যায়ন যেকোনো সময় ফেটে গিয়ে বিশ্বকে এক চরম সংকটের মুখে ঠেলে দেবে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে।

এই টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বিনিয়োগকারীদের সম্পদ রক্ষার কৌশল বাতলে দিয়েছেন এই বিশেষজ্ঞ। তিনি প্রথাগত শেয়ার বাজারের অস্থিরতা এড়াতে সোনা, রুপা এবং বিটকয়েনের মতো সম্পদে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। কিয়োসাকির মতে, বাজার ধসে পড়ার সময়টিই সম্পদ কেনার উপযুক্ত সুযোগ। তবে এই সংকটময় সময়ে টিকে থাকতে হলে বিনিয়োগকারীদের সঠিক পড়াশোনা, সর্বোচ্চ সতর্কতা এবং সময়োপযোগী সিদ্ধান্তের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *