লেটেস্ট নিউজ

২০২৬ বিধানসভা নির্বাচন: প্রথম দফার ১৪৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই ১৪৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এই তালিকায় নন্দীগ্রামের পাশাপাশি খড়গপুর সদর থেকে লড়বেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে তাঁর পুরনো কেন্দ্র খড়গপুর সদর থেকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। শিলিগুড়িতে শংকর ঘোষ এবং আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালের ওপর পুনরায় আস্থা রেখেছে দল।

তালিকায় উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে পুরনো প্রার্থীদেরই বহাল রাখা হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন শালতোড়ার চন্দনা বাউড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ির শিখা চট্টোপাধ্যায় এবং শীতলকুচির সাবিত্রী বর্মণ। এছাড়াও শিবপুরে রুদ্রনীল ঘোষ এবং বরানগরে সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে। কোচবিহার উত্তর ও দিনহাটার মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে যথাক্রমে সুকুমার রায় এবং অজয় রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজেপির এই আংশিক তালিকায় জয়ী বিধায়ক ও পরিচিত মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে। মালদা, মুর্শিদাবাদ ও নদীয়ার একাধিক আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রানাঘাটের অসীম বিশ্বাস ও ময়নার অশোক দিন্ডা। বামফ্রন্ট ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত তালিকার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। গেরুয়া শিবিরের এই ঘোষণার ফলে রাজ্যের নির্বাচনী লড়াই কার্যত চূড়ান্ত রূপ নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *