লেটেস্ট নিউজ

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ নিয়ে দুঃসংবাদ এই দুই মূলাঙ্কের জাতকদের জন্য – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ৩ মার্চ ২০২৬ হতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতে দৃশ্যমান এই গ্রহণের প্রভাবে সংখ্যাতত্ত্ব বা নিউমরোলজি অনুযায়ী বিশেষ দুটি মূলাঙ্কের জাতকদের জীবনে ঘনিয়ে আসতে পারে ঘোর সংকট।

বিপাকে ২ মূলাঙ্কের জাতকরা

যাঁদের জন্ম যে কোনো মাসের ২, ১১, ২০ অথবা ২৯ তারিখে, তাঁদের জন্য এই গ্রহণ অশুভ সংকেত দিচ্ছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মেজাজ খিটখিটে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে পরিবার ও বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। এমনকি আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টাও করতে পারে কেউ।

সতর্ক থাকতে হবে ৫ মূলাঙ্কের জাতকদের

৫, ১৪ এবং ২৩ তারিখে জন্মগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর গ্রহণের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সামাজিক সম্মানহানির পাশাপাশি আর্থিক অনটন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত বড়সড় ক্ষতির কারণ হতে পারে।

গ্রহণকালে যা করণীয়

  • গ্রহণের সময় ঘর থেকে বের না হওয়াই ভালো।
  • ইষ্টদেবতার নাম জপ করুন।
  • এই সময়ে খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।
  • গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই স্নান করুন এবং সাধ্যমতো দান করুন।
  • ধারালো বা সূক্ষ্ম কোনো বস্তু ব্যবহার করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *