২০২৬ সালের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ কি আপনার রাশিতে বিপদের সঙ্কেত দিচ্ছে – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের ৩ মার্চ বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে। সিংহ রাশি ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ঘটা এই গ্রহণটি দুপুর ৩:২০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬:৪৬ মিনিট পর্যন্ত চলবে। ভারতসহ এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান এই মহাজাগতিক ঘটনার সূতক কাল শুরু হবে গ্রহণের ৯ ঘণ্টা আগে থেকেই।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত সতর্ক থাকার। বিশেষ করে ক্যারিয়ার, আর্থিক লেনদেন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে। এই সময়ে নতুন কোনো শুভ কাজ বা বড় বিনিয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

