লেটেস্ট নিউজ

২৫ কোটি দিয়েও বল নেই কেন গ্রিনকে? মুখ খুললেন রাহানে – এবেলা

এবেলা ডেস্কঃ

নিলামে আকাশছোঁয়া দামে কেনা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেন প্রথম ম্যাচে এক ওভারও বল করালেন না অজিঙ্ক রাহানে? প্রশ্ন উঠতেই রহস্য ফাঁস করলেন কেকেআর অধিনায়ক। বোলারদের ওপর দায় না চাপিয়ে হারের কারণ যেমন ব্যাখ্যা করলেন, তেমনই নিজের চোট এবং ফিটনেস নিয়েও বড় আপডেট দিলেন তিনি।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়েছেন যে ক্যামেরন গ্রিনের বোলিং নিয়ে সিদ্ধান্তের দায়ভার অনেকটা ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর। তবে দলের ব্যাটিং পারফরম্যান্সে তিনি খুশি। নিজের চোট প্রসঙ্গে জানান, অতিরিক্ত আর্দ্রতার কারণে পেশিতে টান ধরেছিল কিন্তু বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। বোলারদের অনভিজ্ঞতাকে হারের অন্যতম কারণ হিসেবে মানলেও সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন ক্যাপ্টেন রাহানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *